বিজ্ঞাপন

নগরভবনে আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে করে নগর বন্ধ হয়ে গেছে ভবনের সব কার্যক্রম।

শনিবার (১৭ মে) বেলা ১২টার দিকে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন। ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভে অংশগ্রহণকারীরা একইসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সচিব রেজাউল মাকছুদ জাহেদীকেও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। 

ইশরাক হোসেনের এই সমর্থকরা বলছেন, আসিফ মাহমুদ ও জাহেদীকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

নগর ভবনে এদিন মোট ৬৫টি তালা লাগিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, এটি তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি। এর আগেও গত বৃহস্পতিবার নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। আজও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বেলা ১১টা পর্যন্ত স্লোগান ও বিক্ষোভ চালান তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাত্রা করলেও পুলিশের ব্যারিকেডের কারণে সেখানে পৌঁছাতে পারেননি।

দুপুর দেড়টার দিকে নগরভবন থেকে ফিরে যান বিক্ষোভকারীরা। তবে, এর আগে রোববারের (১৮ মে) কর্মসূচির ঘোষণাও দেন তারা। ওই সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান। তিনি বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

পড়ুন : ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন