বিজ্ঞাপন

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে। আগের তালিকায় দেশটির অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধার দেশগুলোর মধ্যে রয়েছে—বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া রয়েছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে, অর্থাৎ বিমানবন্দরে পৌঁছে ভিসা পাওয়া যায়। আবার কিছু দেশে ভ্রমণের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।

অন্যদিকে, আগের তালিকার মতো এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে আছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

সূচক অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে আছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।

পড়ুন: ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন