বিজ্ঞাপন

নরসিংদীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উপলক্ষে নরসিংদী জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, আগামীকাল (২০ এপ্রিল) সোমবার থেকে সারাদেশের মতো নরসিংদী জেলাতেও বিভিন্ন টিকাদান কেন্দ্রে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

২৮ দিনের মধ্যে টিকা না নেওয়া ৬ মাস বয়সী শিশু থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির।

সংবাদ সম্মেলনে হাম-রুবেলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থাপনা করেন ডা. সঞ্জয় কুমার সাহা।

এ সময় নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাওছার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস এবং সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: বাণিজ্যমন্ত্রী

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন