নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB)-এর ‘ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব’-এর উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নিতে “Freshers’ Reception 1.0: Lens Mate Meets” শীর্ষক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেইন বিল্ডিংয়ের ১০৫ নম্বর সেমিনার রুমে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত কনভেনরবৃন্দ— ইংরেজি বিভাগের প্রভাষক তেয়াজুল হাসান তূর্য, বাংলা বিভাগের প্রভাষক মো. শ্রাবণ হাসান, ডিবিএ-এর প্রভাষক মো. বরকত উল্লাহ জারিষ এবং ইইই বিভাগের প্রভাষক রাব্বিউল হাসান অঙ্কন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. ফারদিন মোল্লা, সহ-সভাপতি সালমান হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বর্তমান ও নবাগত সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নবাগতদের সামনে তুলে ধরা হয়। এই উপলক্ষে একটি বিশেষ ব্রোশিওর প্রকাশ করা হয়, যাতে ক্লাবের অর্জন ও কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এবং রেজিস্ট্রারের অনুপ্রেরণামূলক বাণী স্থান পেয়েছে।
ক্লাবের সভাপতি মো. ফারদিন মোল্লা তার বক্তব্যে বলেন, “NUB ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আমাদের কাছে শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। ফটোগ্রাফি ও চলচ্চিত্রের মাধ্যমে আমরা শুধু মুহূর্তকে ধারণ করি না, বরং অনুভূতি ও স্বপ্নকে প্রকাশ করি। নবাগতদের সৃজনশীল আইডিয়াই এই ক্লাবকে ভবিষ্যতে আরও উঁচুতে নিয়ে যাবে।”
ক্লাবের পাবলিক রিলেশনস সেক্রেটারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী -রাফিয়াদ মাহমুদ সিজয় (আরিফ) আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের ক্লাবটি এ বছর তাদের বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে সারা দেশের মানুষের নজর কাড়তে সক্ষম হবে ইনশাল্লাহ।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত সদস্যদের মাঝে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং হালকা নাস্তার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পড়ুন : শিক্ষা কারিকুলামে যুক্ত হচ্ছে নতুন বই ও বাধ্যতামূলক খেলাধুলা


