নাটোরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ রোগী। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত সদর হাসপাতালে ৮ জন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লালপুরে ১ জন, বড়াইগ্রামে ৩ জন এবং সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ মোট ১৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এ পরিস্থিতিতে জেলা স্বাস্থ্যবিভাগ হামের বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে। ইতোমধ্যে জেলায় ১৯ হাজার ৩২৯ জনকে টিকা প্রদান করা হয়েছে।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ায় কিছুটা উদ্বেগ দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। নাটোর সদর উপজেলাকে হামের রেড জোন ঘোষণা করায় ১৮ দিনব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই।
পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের
দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের |
ইমি/


