বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব-১১। ৩০ এপ্রিল রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পায় র‌্যাব। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে যায়।
উদ্ধার হওয়া আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন