সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জাতীয় সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা জানান, জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করবেন। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে তাদের প্রধান অগ্রাধিকার।
উল্লেখ্য, গত রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত ৯টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।
পড়ুন: জাতীয় সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
আর/


