বিজ্ঞাপন

না ফেরার দেশে কথা-সাহিত্যিক প্রফুল্ল রায়

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সাহিত্যের ‘নোনা জল মিঠে মাটি’র স্রষ্টা কথা-সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য অঙ্গনে।

১৯৩৪ সালে বাংলাদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন প্রফুল্ল রায়। দেশ বিভাগের তিন বছর পর ১৯৫০ সালে ভারতে চলে যান তিনি। পঞ্চাশের দশকেই পত্রিকায় নিয়মিত উপন্যাস লিখে আলোচনায় আসেন।

তার লেখায় বেশিরভাগই উঠে উঠেছে মধ্যবিত্তদের জীবনকাহিনি। উপন্য়াস, ছোট গল্প সব মিলিয়ে দেড় শতাধিকেরও বেশি বই লিখেছেন এ লেখক।

পাঠক মহলে তার সাড়া জাগানো তার উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ‘নোনা জল মিঠে মাটি’, ‘কেয়া পাতার নৌকো’, ‘শতধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘শঙ্খিনী’, ‘ক্রান্তিকাল’ ইত্যাদি।

বিজ্ঞাপন

পড়ুন : মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের স্ত্রী মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন