আজ পহেলা বৈশাখ। বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্যাপনে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি সাজিয়েছেন নতুন রূপে। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজা সহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী!
নববর্ষ উদ্যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।
শুধু কি খাওয়াদাওয়া, পোশাকের সাজগোজ। গানের অনুষ্ঠানের আয়োজনও রয়েছে জয়ার বাড়িতে। আয়োজনে অভিনেত্রীর কাছের মানুষরা উপস্থিত হিয়েছেন। যাদের মধ্যে অন্যতম দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
বাংলা নববর্ষ উদ্যাপন প্রসঙ্গে জয়া বলেন,
আমাদের বাড়িতে পহেলা বৈশাখ একটু আগেই এসে যায়। পহেলা বৈশাখের আগের দিন থেকেই আয়োজন চলছে। চলবে পহেলা বৈশাখের পরদিন পর্যন্ত।
জয়া আরও বলেন,
এই তিন-চারটি দিন নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। যা কিছু বাঙালিয়ানায় ভরপুর, সে সবই পহেলা বৈশাখে উদ্যাপনের চেষ্টা করি। নববর্ষে পান্তা ভাত খাই। কৃষিপ্রধান দেশে কৃষকদের প্রিয় খাবার এ পান্তা ভাতই। তাদের সম্মান জানাতেই নববর্ষে পান্তাভাত খাওয়ার রীতি প্রচলিত আছে দীর্ঘ সময় ধরে। এ পান্তার সাথে বাঙালির ঐতিহ্যবাহী খাবার হিসেবে নানান পদের ভর্তারও আয়োজন করেছি। সবাইকে শুভ নববর্ষ।
পড়ুন:শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর
ইমি/


