বিজ্ঞাপন

নেত্রকোনায় বিজিবির কর্তৃক মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) সকালের দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ৩১ বিজিবির একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের লেংগুড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

লেংগুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৪ এমপি হতে আনুমানিক আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী নামক স্থানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সেখান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ‘রয়েল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩১ বিজিবি’র অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ভারতীয় মদের বোতলগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পড়ুন- তীব্র লোডশেডিং নিয়ে সুখবর, সহনীয় পর্যায় আসবে যেদিন থেকে

দেখুন- বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন