বিজ্ঞাপন

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি-স্যালাইন ও খাবার বিতরণ

নোয়াখালীতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে ছাত্রদল। তীব্র গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরুর আগে ও পরে সদর উপজেলার সোনাপুর আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, স্যালাইন ও হালকা খাবার বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তুর্জয় সুলতানের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সিয়াম মুহতাসিম, সোনাপুর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানবীরুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল নেতা পায়েল, সোনাপুর কলেজ ছাত্রদল নেতা আহম্মেদ সিয়ামসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বৈরাচারী শাসনামলে চাকরিচ্যুত সেনা সদস্য মিজানুর রহমান।

কর্মসূচিতে অংশ নেওয়া অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্রদল আমাদের বসার ব্যবস্থা করেছে, পানি-স্যালাইন ও হালকা খাবার দিয়েছে। এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই মানবিক উদ্যোগ আমাদের স্বস্তি দিয়েছে।

শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করে জানায়, পরীক্ষার আগে এমন সহযোগিতা আমাদের জন্য সহায়ক হয়েছে। এতে আমরা মানসিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছি এবং পরীক্ষায় মনোযোগ দিতে পেরেছি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রদল।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে মাশরুম চাষে বাণিজ্যিক সম্ভাবনা, বাজার সংকটে হতাশ চাষী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন