বিজ্ঞাপন

নোয়াখালীর ৬ আসনে ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচন চান প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মোট ৪৭ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের দাবি জানান।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম সকাল সকাল সাড়ে ৯টায় নোয়াখালী-১ আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে নোয়াখালী-৬ আসনের ১০ জন, নোয়াখালী-২ আসনের ৫ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৭ জন এবং নোয়াখালী-৫ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নোয়াখালীর বিভিন্ন আসনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন- নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দিন মওদুদ এবং খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ। এছাড়া নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক মনোনয়ন প্রত্যাহার করেন।

পড়ুন- শেরপুরে তিনটি সংসদীয় আসনের প্রতীক বরাদ্দ সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন