বিজ্ঞাপন

পটিয়ায় ব্যবসায়ীকে হত্যা: আসামি আবু তাহের দুই দিনের রিমান্ডে

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর আসামি আবু তাহের (৪০)-কে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার প্রধান আসামি ইকবাল এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বাড়ির জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমসহ তার দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার ছয় দিন পর, ২০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।

পটিয়া থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, মামলার ২ নম্বর আসামি আবু তাহেরকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি বলেন, “মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

বিজ্ঞাপন

পড়ুন : নাগরিক টিভির প্রতিবেদন ঘিরে তোলপাড়: সীতাকুণ্ড থানার দুই পুলিশ সদস্য জিজ্ঞাসাবাদে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন