বিজ্ঞাপন

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান: ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (২২ এপ্রিল)  দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কার্ষালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।


অভিযানে বিভিন্ন বাসা বাড়িতে থাকা অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে নগদ ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন,নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয়  অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এস এম ফজলুল হকসহ (ব্যবস্থাপক) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন- হরমুজ প্রণালি থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করলো ইরান

দেখুন- ট্রাম্পের একতরফা যু/দ্ধবিরতি ঘোষণা, সময় ক্ষেপন নাকি নতুন কৌশল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন