বিজ্ঞাপন

পাল্টা সংবাদ সম্মেলন-এমপির লোকজন মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে বিএনপির উপর হামলার অভিযোগ

এমপির লোকজন মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে বিএনপির উপর হামলার অভিযোগ করেছেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-২ আসনের বিএনপির পরাজিত প্রার্থী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচিত এমপি সংবাদ সম্মেলন করে বলেন, তার নেতাকর্মীদের উপর হামলা করাসহ পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাকে অংশগ্রহণে বাঁধা দেয় প্রার্থী মোতাহার হোসেনের নেতাকর্মীরা। পহেলা বৈশাখের দিন ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়াকে কেন্দ্র করে সংঘাতের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐ দিনই দ্বিতীয় দফা হামলার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। তবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোতাহার হোসেনের দাবি, অনুষ্ঠানে প্রবেশের সময় উপস্থিত নারীদের গায়ে এমপির লোকজনের ধাক্কা লাগাকে কেন্দ্র করেই সংঘাতের সুত্রপাত হয়।তবে সংসদ সদস্যের এসব অভিযোগকে অবান্তর এবং ভিত্তিহীন বলে দাবী করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। একই দিন বুধবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের জানান, সেদিন কোন হামলার ঘটনা ঘটেনি এবং সেখানে তার কোন অনুস্বারী বা বিএনপির কোন কর্মী সমর্থক সেখানে ছিলনা। কোলাকুলি না করার বিষয়ে তিনি বলেন, শোভাযাত্রা করে ঘর্মাক্ত থাকায় হাত মেলালেও কোলাকুলি করা সম্ভব হয়নি। আর একজন কর্মী রক্তাক্ত হবার প্রসঙ্গে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কৌশলে ভিন্ন উদ্দেশ্যে মুরগীর রক্ত জামায় মাখিয়ে একটি নাটক করা হয়েছে। প্রকৃতপক্ষে রক্তাক্ত হবার কোন ঘটনা সেদিন ঘটেনি।

বিজ্ঞাপন

বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন প্রসঙ্গে মোতাহার হোসেন বলেন, এগুলো সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে সামাজিকতার দায়বদ্ধতা থেকে তিনি উপস্থিত থেকে কাজ শুরু করেন। তাকে হুমকী প্রদানের বিষয়টি অহেতুক বা অবান্তর। বরঞ্চ সংসদ সদস্য রহস্যজনক কারনে তিনি নিজেই হিংসামূলক আচরন করে যাচ্ছেন। অন্যান্য এলাকায় বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেও তিনি এখন পর্যন্ত দূরত্ব তৈরী করে রেখেছেন। তাই আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট ছিলাম তখনই আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এবং প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে।

পড়ুন:লক্ষ্মীপুরে ওয়ালটন টাকিওন ইলেকট্রিক বাইক প্রচারে বর্ণাঢ্য র‍্যালি

দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন