বিজ্ঞাপন

পুলিশের জালে ‘জামাই ফারুক’

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ ফারুক ওরফে ‘জামাই ফারুক’ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভী বাজার এলাকার এক মুদি ব্যবসায়ীর দোকানে সংঘটিত চুরির ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথকভাবে আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মোঃ ইমন (৩০)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কানু বিশ্বাস (৫০)-কে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন