২৮/০২/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আজ পূজা চেরির মায়ের মৃত্যুবার্ষিকী

সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের আঁচল। মা-ই সেই ব্যক্তি যার স্নেহ আর যত্নে ছোট্ট শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। মায়ের সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়া যায়, হাসি-আনন্দে মেতে ওঠা যায়। যার মা জীবিত, সে পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান; কারণ, মা ছাড়া জীবন যেন শূন্য মনে হয়।

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। গত বছরের এই দিনে, মার্চ মাসে, তিনি তার মাকে হারান।

আজ সোমবার (২৪ মার্চ) পূজা চেরির মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী।

মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা।

রবিবার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পূজা তার স্ট্যাটাসে লিখেন, মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।

পূজা লেখেন, বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।

তিনি বলেন, জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা, তারা কি জানে, যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।

তিনি আরও লেখেন, তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।

এনএ/

দেখুন: বুবলীর কারণে পূজা-শাকিব জুটি হয়নি, অপুর অভিযোগ কি সত্যি ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন