বিজ্ঞাপন

প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

এবার ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০’র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক এই অধিনায়ক।

প্রিটোরিয়া ক্যাপিটালস রোববার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে গাঙ্গুলিকে প্রধান কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।’

এর আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ তারকা জনাথন ট্রট। বর্তমানে আফগানিস্তানের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আগামী ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানদের দায়িত্ব পালন করবেন ট্রট। সেজন্য প্রিটোরিয়া ক্যাপিটালস ট্রটের জায়গায় গাঙ্গুলিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন।

কোচিংয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও প্রশাসনিক ও পরামর্শদাতা হিসেবে যথেষ্ট অভিজ্ঞ সৌরভ গাঙ্গুলি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন, যদিও কিছুদিন পরই বিসিসিআই সভাপতির দায়িত্ব নেয়ার কারণে পদ ছাড়েন।

গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন ভারতের সাবেক এ ক্রিকেটার। জেএসডব্লিউর মালিকানায় রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেও। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএ২০’র নিলাম। সেখান থেকেই প্রিটোরিয়ার দল গোছানো শুরু করবেন গাঙ্গুলি।

বিজ্ঞাপন

পড়ুন: জয়ার্ধনের পর পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধান কোচ সিলভারউড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন