প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওয়ানা দেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গী হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তারেক রহমানের নিজ জেলা বগুড়ায় প্রথম আনুষ্ঠানিক সফর।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বগুড়ায় পৌঁছানোর পর তিনি বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
পড়ুন: সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন
আর/


