বিজ্ঞাপন

প্রবাসীদের আয়কর রিটার্ন আরও সহজ করলো এনবিআর

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় করদাতার মোবাইল ফোনে ওটিপি (OTP) পাঠানো হলেও, এখন থেকে বিদেশে অবস্থানরত করদাতাদের ই-মেইলে ওটিপি পাঠানোর নতুন সুবিধা চালু করেছে এনবিআর।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের পাঠানো বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।

এনবিআরের বিশেষ এক আদেশে বলা হয়েছে, চলতি করবর্ষে (২০২৫-২৬) ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা-সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া বাকি সব ব্যক্তিকেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

যদিও অব্যাহতি পাওয়া করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআরের ই-রিটার্ন পোর্টাল এখন আগের চেয়ে আরও সহজ, ঝামেলামুক্ত ও স্বয়ংক্রিয়। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করতে পারেন।

বিদেশে অবস্থানরত করদাতারা এখন তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার সিল কপি, ছবি ও ই-মেইল ঠিকানা পাঠাতে পারবেন — [ereturn@etaxnbr.gov.bd](mailto:ereturn@etaxnbr.gov.bd) এ। যাচাই শেষে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে, যার মাধ্যমে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্নে কোনো দলিল বা কাগজপত্র আপলোড করতে হয় না; তবে করদাতাকে সংশ্লিষ্ট কাগজপত্র নিজের হেফাজতে সংরক্ষণ করতে হবে।

চলতি করবর্ষে ইতোমধ্যে ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা ই-রিটার্ন ব্যবস্থার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন বলে জানায় এনবিআর।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড দেশে ও বিদেশে অবস্থানরত সম্মানিত করদাতাদের আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নিরাপদ লেনদেন ও জাল নোট শনাক্তে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন