২৭ ডিসেম্বর, অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরীর চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো। এই মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে বাবাকে স্মরণ করেছেন অভিনেতা।
ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘বাবা… তিন বছর হয়ে গেলো… তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!!! ছুঁতে ইচ্ছে করে….কিন্তু পারিনা, আর পারবোও না কোনদিন!! ভালো থেকো বাবা।’
২০২২ সালের ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সোয়া আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এবং শেষ মুহূর্তে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার অবস্থার অবনতি ঘটে।
পড়ুন- ১০ লাখ ডলার অনুদান ঘোষণা টেইলর সুইফটের
দেখুন- ইরান কী প্রমাণ করতে চাইল?


