শেখ হাসিনাসহ তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জন আসামির নামে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার রায় জানা যাবে ২ ফেব্রুয়ারি।
রোববার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন।
এর আগে গত ১৩ জানুয়ারি শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায়ের জন্য একই দিন ঠিক করে একই আদালত।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন, ববির মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের রোববার দিন ঠিক করা চিল। দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন।
শেখ হাসিনা, টিউলিপ, ববিসহ ১৭ আসামি আদালতের দৃষ্টিতে পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করার সুযোগ পাননি কোনো আইনজীবী। তারা আত্মপক্ষও সমর্থন করতে পারেননি।
পড়ুন: মোহাম্মদপুরে গণহত্যা: তাপস, নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
আর/


