বিজ্ঞাপন

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ) ফেনী শহরতলী সালাউদ্দিন রোড সংলগ্ন স্পোর্টস এরিনা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর কমিটি  ও ফেনী কলেজ কমিটি ।

বিজ্ঞাপন

খেলাটি উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ।

খেলাটি পরিচালনা করেন সুন্ধরা শুভসংঘ ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী। উক্ত খেলায় অন্যান্য মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির কায্য নির্বাহী সদস্য ওমর ফারুক, সদর কমিটির উপদেষ্টা ফয়েজ উল্লাহ নোমানী,ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজীম,  সদর কমিটির সভাপতি এড মোহাম্মদ শারিদ,সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ফেনী সরকারী কলেজ কমিটির সভাপতি সৌরভ হোসেন,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন  শুভসংঘ বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানামুখী মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি, সব সময়ই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে।

ঘন্টা ব্যাপী এ খেলায় ফেনী সরকারী কলেজ কমিটি  সদর উপজেলা কমিটিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পড়ুন: ফেনীতে অবৈধ বালু উত্তোলনে তিন কোটি ২০ লক্ষ টাকার বালু জব্দ করেছে বিজিবি

দেখুন: সারাদেশে বন্যায় মৃ*ত্যু ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন