বিজ্ঞাপন

ফের নাবিল গ্রুপের আমিনুলের ব্যাংক হিসাব তলব

ফের নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম স্বপন ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। এর আগেও কয়েক দফা স্বপরিবারে তার হিসাব তলব ও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গত বছরের মার্চে আমিনুল ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৯৮ কোটি ৯৪ লাখ টাকা জমা ছিলো। এ ছাড়া আমিনুল ইসলামের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা চলমান আছে। অন্তবর্তী সরকার শেখ হাসিনা পরিবার, এস আলম, বেক্সিমকো, ওরিয়ন, নাবিলসহ ১০টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে ১১টি যৌথ তদন্ত দল গঠন করে। সেই তদন্তের আলোকে এরই মধ্যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়।

পড়ুন:বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন