বিজ্ঞাপন

ফ্যাসিবাদ আওয়ামী লীগের পথেই হাটছে বিএনপি: জামায়াত আমির

গণভোটের রায় অস্বীকার করেছে যেদিন তারা, সেদিনই আমি বলেছিলাম বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তার সহযোদ্ধা-সহযোগীদের নাজেহাল করা হয়েছে—এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি দুই টুকরো করা হোক—আপনারা কি তা চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই।

জামায়াত আমির বলেন, যে বাংলাদেশে শিশু-কিশোর, নারী-বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরু দুরু করে কাঁপবে না—আমরা সেরকম বাংলাদেশ চাই। তারা নিরাপত্তার সঙ্গে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপদে ঘরে ফিরবে—আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, ক্রিস, কুড়াল দেখতে চাই না; আমরা খাতা-কলম দেখতে চাই।

তিনি আরও বলেন, কোনো “আদুভাই” বা “দাদুভাই” শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ওপর হামলা করুক—এটা আমরা দেখতে চাই না। আমরা নিরাপদ, শান্তিপূর্ণ ও সহনশীল একটি বাংলাদেশ চাই।

পড়ুন: তীব্র লোডশেডিং নিয়ে সুখবর, সহনীয় পর্যায় আসবে যেদিন থেকে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন