বিজ্ঞাপন

বছরের শেষে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হতে পারে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের শেষ নাগাদ এটি চালু করার পরিকল্পনা রয়েছে। ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে টার্মিনালটি চালু হতে পারে।

২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয়। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

২০২৩ সালের ৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে তা বাস্তবায়ন হয়নি।

অন্তর্বর্তী সরকারও দফায় দফায় উদ্যোগ নিলেও এখনো টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশন সংক্রান্ত সিদ্ধান্তে দেরি এবং টার্মিনাল ভবনের ভেতরে কিছু কারিগরি ত্রুটির কারণে চালুতে বিলম্ব হচ্ছে।

পড়ুন: কিলোমিটারে ১১ পয়সা বাড়লো বাস ভাড়া

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন