বিজ্ঞাপন

৯৬বছর ধরে নন-ইন্টাললক সিস্টেমে চলছে সরদহ রেলস্টেশন

ব্রিটিশ শাসল আমল থেকেই নন-ইন্টাললক পদ্ধতীতেই চলছে রাজশাহী রেলওয়ে স্টেশন, সরদহ স্টেশনসহ মোট ১২টি স্টেশন। ৯৬ বছর পার হলেও দেশের সরকার রাজশাহীর স্টেশন গুলোকে আধুনিকায়নে রূপান্তর করেননি। নন-ইন্টাললক পদ্ধতীর কারনে রেল দূর্ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সরকার ১৯১২ সালে নির্মাণ করেন পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)। মেজন চেমনি পিটিসির প্রতিষ্ঠাতা। বর্তমান যার নাম পরিবর্তন করে নামকরন করা হয় বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ)। ব্রিটিশ শাসন আমলে তাদের সেনাদের প্রশিক্ষণ করার জন্যই তৈরী করা হয় এই পিটিসি। পিটিসিকে কেন্দ্র করে ১৯৩০ সালে ব্রিটিশদের যাতায়াতের সুবিধার জন্য নির্মিত হয় নন-ইন্টাললক সরদহ রোড রেলস্টেশন। এই নন-ইন্টাললক আজও ডিজিটালে রূপান্তর করা সম্ভব হয়নি সরকারের।

রাজশাহী শহর থেকে প্রায় ২০ কি: মি: দূরত্বে এই সরদহ রোড স্টেশনের অবস্থান। এই স্টেশন নির্মাণে আব্দুল্লাহপুর থেকে আমনুরা ব্রডগ্রেজ লাইন স্থাপনের সাথে সরাসরি যুক্ত। ১৯১৫-১৬ সালের দিকে সারাঘাট-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পনি সারাঘাট সিরাজগঞ্জ লাইন নির্মাণ করে। মূলত ১৯৩০ সালে আব্দুল্লাহপুর থেকে আমনপুর পর্যন্ত ব্রডগ্রেজ লাইনটি চালু করা হয়।

সহকারী স্টেশন মাস্টার ফরহাদ হোসেন বলেন, সেই পুরোনো নন-ইন্টাললক সিস্টেমে যা আধুনিক রেল ব্যবস্থায় ঝুঁিকপূর্ন বলে বিবেচিত হয়ে আসছে। সিগনালিং ব্যবস্থার দুর্বলতায় দুর্ঘটনার আশংকা থাকে।

রাজশাহী রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহম্মেদ বলেন, এই বিভাগে বাজেট সিমিত থাকার কারনে অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয়না। সার্বিক বিষয়ে উন্নতি করনে একনেকে বাজেট পাশ করতে হয়। তবে আগামীতে রেল বিভাগকে আরো আধুনিকায়নে কাজ করা হবে বলে, তিনি জানান।

চারঘাট উপজেলার সরদহ রোড স্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও আন্তনগর ট্রেনের স্টপিজ সংকটে জর্জরিত। গুরুত্বপুর্ন এই স্টেশনে প্রতিদিন দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন রুটে প্রায় ৩০-৩২টি ট্রেন চলাচল করে। তবে এই স্টেশনে একটি আন্তনগর ট্রেনসহ ৫টি ট্রেন আপ-ডাউনে স্টপিজ দেয়। উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গ গামী ট্রেনগুলোর কোন স্টপিজ নেই, ফলে যাত্রীদের দুর্ভোগ চরম দূর্ভোগে।

চারঘাট-বাঘা৬ আসনের নির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ বিগত সময় থেকেই আধুনিক রেল ব্যবস্থাপনার জন্য মিছিল সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। দেশের রেল কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে তিনি এই এলাকার রেল গুলো পরিচালনায় নিয়ে অনেক বার বৈঠক করেন। এই চেষ্টা অব্যহত আছে বলে জানান, এমপি আবু সাইদ চাঁদ।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন