নারায়ণগঞ্জের বন্দরে গলায় ফাঁস দিয়ে মরিয়ম আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ভোরে দাশেরগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাশেরগাঁও এলাকায় দাসেরগাঁও স্কুল সংলগ্ন নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে মরিয়ম আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি মন্টু দাস ও ফালালি রানীর মেয়ে এবং স্বামী আরিফ হোসেনের স্ত্রী।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের
দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের |
ইমি/


