বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রিসোর্ট চেইন, ছুটি রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে পহেলা বৈশাখ উদযাপন। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল এবং ছুটি রিসোর্ট পূবাইল—এই তিনটি রিসোর্টে একযোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই উৎসব।
সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে রিসোর্ট প্রাঙ্গণ। প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির সমন্বয়ে সাজানো এ আয়োজনে ছিল লোকসংগীত, বাউল গান এবং ঢাক-ঢোলের প্রাণবন্ত পরিবেশনা। এছাড়াও রঙিন সাংস্কৃতিক শোভাযাত্রা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
খাবারের আয়োজনেও ছিল বৈচিত্র্য। পান্তা-ইলিশ, পিঠা-পুলি, ফুচকা, চটপটি এবং বিভিন্ন লাইভ স্টেশন দর্শনার্থীদের আকৃষ্ট করে। পাশাপাশি বিশেষ ফটোজোন, গরুর গাড়ি ও ঐতিহ্যবাহী গ্রামীণ সেটআপ দর্শনার্থীদের জন্য এনে দেয় ভিন্নধর্মী অভিজ্ঞতা।
আয়োজকরা জানান, গ্রামীণ বাংলার আবহ এবং আধুনিক আতিথেয়তার সমন্বয়ে এ আয়োজন পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে।
পড়ুন: আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আর/


