সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আওতাধীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কলে বাংলাদেশের সংঙ্গে মিল রেখে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এসএসসি পরীক্ষা শুরু হয়, স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষার কার্যক্রম শুরু হয় ।
এসময় কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সচিব রকিবুল আলাম এবং সোনালি ব্যাংকের এজিএম আবদুল আজিজ মোল্লা। এবছর রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে শাখা থেকে মোট ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। যার মধ্যে ছাত্র ১৭ জন এবং ছাত্রী ২৬ জন ।
অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয় এটি একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ ১০ বছরের প্ররিশ্রম, সাধনা এবং স্বপ্নের এই পরীক্ষার মাধ্যমে প্রকাশ পায়।
পড়ুন: ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’
আর/


