লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।
আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির রেশ ধরে এবং এর সঙ্গে মিল রেখে বর্তমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচলের পথ পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করা হলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবানন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র : আল জাজিরা


