বিজ্ঞাপন

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে চান ফ্লিক

টানা দ্বিতীয় লা লিগা শিরোপার বেশ কাছে বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি থেকে গেছে অধরা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে খরা বেড়ে দাঁড়িয়েছে ১১ বছরে। হ্যান্সি ফ্লিক কাতালানদের হয়ে এই শিরোপার স্বপ্ন দেখছেন। ক্যারিয়ারও শেষ করতে চান ন্যু ক্যাম্পে। এজন্য বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার ইচ্ছার কথা নিশ্চিত করলেন তিনি।

বিজ্ঞাপন

ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা ইতোমধ্যে জার্মান কোচকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার ভাবনা প্রকাশ করেছেন। এমনকি গত সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ৬১ বছর বয়সীর সঙ্গে সম্পর্কে ইতি ঘটানোর কথা ভাবছে না বার্সা।

ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে আজকের (বুধবার) লা লিগা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফ্লিক বলেছেন, ‘এটা আমার পরিকল্পনা (নতুন চুক্তির), অবশ্যই।’ ৬১ বছর বয়সী কোচ বলে গেলেন, ‘শতভাগ সত্যি হলো, আমার ক্যারিয়ারের এটা শেষ ধাপ। এই মুহূর্তে খুব ভালো অনুভূতি হচ্ছে।’

২০২৩-২৪ মৌসুম কোনো ট্রফি ছাড়াই শেষ করার পর বার্সার দায়িত্ব নেন ফ্লিক। প্রথম মৌসুমেই তার অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা ট্রফি জেতে দল। এই বছর আরেকটি সুপারকোপা জিতেছে। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা এবং সাত ম্যাচ হাতে রেখে লা লিগা ট্রফির হাতছানিও পাচ্ছে তারা।

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে দুইবারই হতাশ হতে হয়েছে ফ্লিককে। গত বছর ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনালে শেষ হয় ইউরোপ অভিযান। এই বছর কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছে। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফ্লিক বললেন, ‘আমার জন্য এটা একটা বড় স্বপ্ন (এখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতা)। জীবনে আমি দুটি জিনিস চাই। প্রথমত চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই আমরা। আগামী বছরগুলোর জন্য আমাদের ভালো দল আছে। কিন্তু দলবদলের সময়ে আমাদের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, তাদের একদম নিখুঁত দল হতে হবে। দ্বিতীয়টা হলো, এই স্টেডিয়ামে (ন্যু ক্যাম্প) আমি কোচ থাকতে চাই, যখন এটার নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। আমি জানি না কখন এটা হবে। যদিও বলা যায় না যে আমি থাকব কি না। এটা পারফরম্যান্স, জয়ের ওপর নির্ভর করবে।’

পড়ুন:নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন