নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জয়নুল আবেদীন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানায়া অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর জেলা আমিরসহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর সমবেদনা জানিয়েছেন।
পড়ুন : এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি


