বিজ্ঞাপন

বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল খান গ্রেফতার

ভারতের মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বিতর্কিত বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওশিওয়ারা এলাকার একটি আবাসিকে চারটি গুলি ছোড়া হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কেআরকে-কে হেফাজতে নেওয়া হলে তিনি স্বীকার করেন, গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল। তবে অভিনেতার দাবি, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না। 

পুলিশকে অভিনেতা জানান, বন্দুক পরিষ্কার করার পর সেটি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করতে তিনি বাড়ির সামনের ম্যানগ্রোভ বনের দিকে গুলি ছোড়েন। বাতাসের গতিবেগের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিগুলো পাশের একটি আবাসিক ভবনে গিয়ে লাগে।

কামাল আর খান বলিউডে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এর আগে, ২০২২ সালে একটি যৌন হেনস্তার মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে কটাক্ষ এবং উসকানিমূলক মন্তব্যের কারণে তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে।

পড়ুন- ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন: নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন