বিজ্ঞাপন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজিএমইএর সভাপতি নির্বাচিত মাহমুদ হাসান খান

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫–২০২৭ মেয়াদের জন্য বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ জুন) সংগঠনটির নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল করা হয়নি। ফলে, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সেলিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন মো. রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), বিদ্যা অমৃত খান, মো. শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

এ মেয়াদে বিজিএমইএ নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব মোহাম্মদুল হাসান এবং সদস্য হিসেবে ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্স থেকে নির্বাচনী সচিবালয় পরিচালিত হয়।

নির্বাচনি কার্যক্রমে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নবনির্বাচিত বোর্ড আগামী ১৬ জুন বর্তমান প্রশাসক মো. আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। তিনি অন্তর্বর্তীকালীন বিজিএমইএর দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিজিএমইএর সাবেক প্রেসিডেন্টরা কে কোথায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন