রংপুরে মাদকবিরোধী অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল(Tapentadol) ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কোতয়ালী থানাধীন চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাবুল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৩) এবং একই এলাকার জয়নাল শেখের ছেলে মোঃ আসিফ (৩৫)।
আজ ১৭ এপ্রিল (শুক্রবার) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ,গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল জানতে পারে যে, রংপুর থেকে বদরগঞ্জগামী রাস্তা দিয়ে একটি বড় মাদকের চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে সাহাবাজপুর সাকিনস্থ লাহিড়ীর হাট বাজারের বিসমিল্লাহ স্টোরের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের নিকট থেকে ৬৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সুকৌশলে মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান, শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র
দেখুন- স্বনির্ভর দেশ গড়তে সবাইকে ঐক্য ধরে রাখার আহবান প্রধানমন্ত্রীর


