বিজ্ঞাপন

বিরামপুরে মাদক সেবনের অপরাধে চার যুবকের কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে চার যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট তাহ্‌মিনা সুলতানা নীলা।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন, হিলির স্টেশন ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুব হোসেন মেজরের ছেলে সেলিম রেজা শামীম, একই এলাকার রেজুয়ান আহম্মেদ। পিতা: আঃ বারী, মাসুদ হায়দার, পিতা: মৃত আঃ হাফিজ ও শাকিল মাহমুদ, পিতা: গোলাম আলম।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পড়ুন:ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন