আসন্ন ফিফা বিশ্বকাপ শুরুর আগে আইনি জটিলতায় পড়েছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে একটি মার্কিন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি জানায়, ২০২৩ সালের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন-এর সঙ্গে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসিকে অন্তত ৩০ মিনিট খেলতে হতো।
কিন্তু ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে হার্ড রক স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে মেসি একবারের জন্যও মাঠে নামেননি। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে।
অভিযোগ আরও জোরালো হয়েছে এ কারণে যে, পরদিনই ইন্টার মায়ামি-এর হয়ে আটালান্টা ইউনাইটেড-এর বিপক্ষে খেলতে মাঠে নামেন মেসি। ভিআইডির দাবি, এতে প্রমাণ হয় তিনি ফিট ছিলেন এবং চুক্তি ভঙ্গের কারণেই আগের ম্যাচে খেলেননি।
প্রতিষ্ঠানটির দাবি, মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ম্যাচের ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়। এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। এমনকি মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করেও কোনো লাভ হয়নি।
তবে আইনি জটিলতার মাঝেও মেসির পারফরম্যান্স থেমে নেই। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই দলটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জয়ের সাফল্য পেয়েছে।
পড়ুন: রয়টার্স: হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন প্রস্তাব, হবে জাহাজ চলাচলের সুযোগ
আর/


