বিজ্ঞাপন

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিসিবি।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বোর্ড অনড় রয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

বিসিবি জানায়, আগেও তারা বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ বা তৃতীয় কোনো দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

অন্যদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু অনেক আগেই চূড়ান্ত হওয়ায় বড় ধরনের পরিবর্তন জটিল। এ কারণে তারা বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

পড়ুন: প্লট দুর্নীতি: শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন