বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৬ অক্টোবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচন হওয়ার গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আজ (২১ সেপ্টেম্বর) প্রকাশিত তফসিলে এই তথ্য জানানো হয়।

তফসিলে জানানো হয়, আগামীকাল (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। জেলা, বিভাগ এবং ক্লাব মিলিয়ে মোট ১৭৪ জন কাউন্সিলর বিসিবির নির্বাচনে অংশ নিতে পারেন। সেটারই তালিকা প্রকাশ করা হবে কাল।

খসড়া ভোটার তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সেটি ২৩ সেপ্টেম্বর বিসিবিতে বিদ্যমান নির্বাচন কমিশন কার্যালয়ে সেই আপত্তি গ্রহণ করা হবে। আপত্তিগুলো বিবেচনা করে একদিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সেটির শুনানি করা হবে।

সকল যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ভোটারদেত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর পরিচালক পদের জন্য মনোনয়ন বিতরণ শুরু হবে। এটি চলবে ২ দিন। মনোনয়নপত্র দাখিল করার জন্য ২৮ সেপ্টেম্বরকে দিন হিসেবে ধার্য করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের একদিন পর সেটা যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের নিয়ে কোনো অভিযোগ থাকলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১টার মধ্যে বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেটা জমা দিতে হবে। একই দিন বিকাল ২ টা থেকে ৫টার মধ্যে এই আপিলের শুনানি ঘোষণা করা হবে।

১ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। প্রত্যাহার করা প্রার্থীদের বাদ দিয়ে সেদিনই বেলা ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি নির্বাচনে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন