বিজ্ঞাপন

ব্যালন ডি’অর জয়ের হ্যাটট্রিক করলেন বোনমাতি

বিশ্বের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পুরস্কার। প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে অন্তত একবার হলেও এই পুরষ্কারটি জিতবেন। তবে আইতানা বোনমাতি যেন থামতে চান না। আর তাই যেন টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

ইতিহাসের প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন বোনমাতি। এর মাধ্যমে দুইবার নারী ব্যালন ডি’অর জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে ছাড়িয়ে গেলেন তিনি। প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে বোনমাতির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

২৭ বছর বয়সী বোনমাতি গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম-সেরা খেলোয়াড়। প্রতিযোগিতাটির ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা।

পড়ুন: দেম্বেলের হাতে উঠলো ব্যালন ডি’অরের পুরস্কার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন