বিজ্ঞাপন

ভারতে ইলিশ রফতানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির অনুমতি দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহকে তাদের নামের পার্শ্বে বর্ণিত নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানি অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো:

এগুলো হলো- রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।

এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।

প্রতিটি পণ্য চালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনোভাবেই নিজে রফতানি না করে সাব কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না। সরকার প্রয়োজনে যে কোন সময় এ রফতানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপে পড়ে নয়; বরং ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকের কম। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।

পড়ুন : http://দুর্গাপূজায় ভারতে যাচ্ছে এক হাজার ২০০ টন ইলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন