বিজ্ঞাপন

ভৈরবে আলোচিত ইমান হত্যা: ২৪ দিন পর গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের ভৈরবে বাবার জন্য মিনিট কার্ড কিনতে গিয়ে খুন হওয়া ইমান খান (১৯) হত্যাকাণ্ডের ২৪ দিন পর জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া শেখ বাড়ি এলাকার লাল মিয়ার ছেলে মুরসালিন মিয়া (২১) ও একই এলাকার শায়েজ মিয়ার ছেলে তরুণ মিয়া (১৯)। তারা মামলার ৭ ও ১০ নম্বর আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রাতে বাবার জন্য মিনিট কার্ড আনতে বের হলে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইছা মিয়ার ছেলে ইমান খান। এ ঘটনায় শেখ বাড়ির লোকজনকে অভিযুক্ত করা হয়।

ঘটনার পর ২৬ মার্চ নিহতের বাবা ইছা মিয়া ভৈরব থানায় ৭৯ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে শেখ বাড়ির বিভিন্ন এলাকায় পুরুষশূন্য অবস্থা সৃষ্টি হয়। এ সুযোগে ওই পক্ষের অন্তত অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরসালিন ও তরুণকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি আতাউর রহমান আকন্দ জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বৃদ্ধ পিতা খুন: গাজিপুর থেকে নাতি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন