বিজ্ঞাপন

ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভোজ্য তেল ক্রয়-বিক্রিতে অনিয়মের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ভৈরব বাজারের বিভিন্ন দোকান ও ডিলারদের গুদামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক। এ সময় অনিয়মের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে ভোজ্য তেল মজুত ও সরবরাহ পরিস্থিতি যাচাই করতে এই অভিযান চালানো হয়। অভিযানে সড়ক দখল করে তেল বিক্রি, বিক্রয় রেজিস্টারে অসঙ্গতি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার প্রমাণ পাওয়া যায়।

এ সময় মেসার্স হাজী হিরা মিয়া স্টোরের মালিক শাহনুর হোসেনকে ১০ হাজার টাকা এবং মেসার্স সুলতান স্টোরের মালিক সুলতান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভৈরব শহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বায়েজিদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : উধাও টিন-গ্রিল: অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কলমাকান্দার কালচার একাডেমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন