বিজ্ঞাপন

ভৈরবে মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার, আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজমল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের ইন্সপেক্টর চন্দন গোপাল সুরসহ সংশ্লিষ্ট সদস্যরা এবং ভৈরব থানা পুলিশ অংশ নেন।

অভিযানকালে পঞ্চবটি এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী লতিফা বেগম (৫৮)-কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময় জিহাদ (২০) নামে এক যুবককে ৫ পুরিয়া গাঁজা এবং জাকির হোসেন (২৬)-কে ২ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হকের ভ্রাম্যমাণ আদালতে লতিফা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিহাদকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জাকির হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে এবং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে।

এদিকে, একই ঘটনায় রিপন মিয়া নামে এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে মিলন মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে গলায় দড়ি, সমালোচনার ঝড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন