বিজ্ঞাপন

ময়মনসিংহে মেডিকেলে হামে আক্রান্তে ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। শিশু আইসোলেশন ওয়ার্ডে রোগীদের সংকলন না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন


গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ মেয়ে ৭ মাসের শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে মোট ২৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ৩০ এপ্রিল বিকেলে মধুপুর টাঙ্গাইলের ৭ মাসের শিশু মেয়ে হাসপাতালে ভর্তি হয়।৪ মে সোমবার সকালে হামের উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।

হাসপাতালে হামের উপসর্গ ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশ ন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২১ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৭৯শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৮৮জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৮৪ জন শিশু।

পড়ুন- ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেখুন- গাজীপুরে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচতে দিল না স্বামী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন