বিজ্ঞাপন

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭ জন জাতীয় বার্নে

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হওয়া সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন- স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মহাখালী এলাকা থেকে সাতজনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ নামে এক ব্যক্তি জানান, দুপুর ১টার দিকে গুলশান ফিলিং স্টেশনে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মচারীসহ সাতজন দগ্ধ হন। 

জানতে চাইলে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের দুর্ঘটনার কোনো তথ্য নেই। আমরা খোঁজ নিয়েছি। আমাদের কেউ কিছু জানায়নি।

পড়ুন: টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন