মাদারীপুরে বিভৎস অবস্থায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখমণ্ডল বিকৃত করে লাশ ফেলে রেখে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন- ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
দেখুন- বাঘের বাচ্চা ইরান


