বিজ্ঞাপন

মাদারীপুরে সংঘবদ্ধ ডাকাতি, ৬ স্বর্ণের দোকানসহ ৭টি প্রতিষ্ঠানে লুট

মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের একাধিক দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ছয়টি স্বর্ণের দোকানসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে প্রায় ৫৫ ভরি রুপা লুট করা হয়েছে। বিদ্যুৎ মন্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং ১ লাখ টাকা নগদ লুট হয়েছে। পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, প্রায় ১ কেজি রুপা ও ৯৫ হাজার টাকা নগদ নিয়ে যায় তারা। স্বদেব মন্ডলের নিউ কনিকা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা নগদ লুট করা হয়। ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকেও প্রায় ৭ ভরি রুপা নিয়ে যায় ডাকাত দল।

এছাড়াও পাশের জিয়া হাওলাদারের জিয়া স্টোর নামের একটি মুদি দোকান থেকেও প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও ৫০ হাজার টাকা নগদ লুট হয়েছে।

স্থানীয় বাজারের ব্যবসায়ী এহসান আজগর বলেন, “আমাদের বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আটক করা হোক।”

ঘটনার পর শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় হাউসদী বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পড়ুন- চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেখুন- মাদারীপুরে কথিত ভন্ড পীরের ওরসকে ঘিরে উত্তেজনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন