বিজ্ঞাপন

“মানবিক কুমিল্লা”র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, অসহায়দের মুখে হাসি

অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করতে “মানবিক কুমিল্লার”উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতা করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক উদবাতুল বারী আবু।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) কুমিল্লা নগরীর ১নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর সরকারি বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ছিল—বিনামূল্যে চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা। এছাড়া বিনামূলে ক্যাম্পে চর্ম রোগ, শিশু ও চক্ষু রোগ, মেডিসিন ও সার্জারি, অর্থোপেডিক্স, নাক, কান ও গলা, গাইনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন।

এ অঞ্চলের সাধারণ মানুষদের মাঝে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে। সকাল থেকেই অসংখ্য রোগী চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। অনেকেই বলেন, বর্তমানে চিকিৎসা খরচ যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন মানবিক কুমিল্লার এমন উদ্যোগ যেন এক আশীর্বাদ।

মানবিক কুমিল্লা চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”এছাড়া তিনি জানান, ভবিষ্যতে কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এমন আরও ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পড়ুন: দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেখুন: ‘এই সরকারকেও জাতীয় নির্বাচন করতে হবে’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন